একজনকে কুপিয়ে হত্যা স্বামীর ছুরিতে স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বাড়িয়ালী এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত ব্যবসায়ী মোহামঞ্চদ আলী (৩৫) গাজীপুর সদর উপজেলার উত্তর সালনা এলাকার মো. হাতেম আলীর ছেলে। সদর উপজেলার কাশিমপুর এলাকায় একই রাতে স্বামীর ছুরিকাঘাতে রোজিনা খাতুন নামের এক গৃহবধূ খুন হয়েছেন।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে সদর উপজেলার বাড়িয়ালী গ্রামের কবরস্থানের পাশে খোলা মাঠে নিয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে মোহামঞ্চদ আলীর ওপর হামলা চালায়। এ সময় মোহামঞ্চদ আলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রাত ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মোহামঞ্চদ আলীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। একটি ছিনতাই মামলায় তিনি চার বছর সাজাও ভোগ করেছেন।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, তাঁর বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের ভাগবাঁটোয়ারা নিয়ে তিনি খুন হয়েছেন।স্বামীর ছুরিতে স্ত্রী খুন: গাজীপুর সদরের কাশিমপুর হাজীপাড়া এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনার পরপর স্বামী পালিয়ে গেছেন। বগুড়ার ধুনট উপজেলার বিশুরিগাবা এলাকার মৃত হারুন অর রশিদের মেয়ে রোজিনা খাতুন (২৩) স্থানীয় কটনক্লাব নামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোজিনা খাতুনের সঙ্গে সিরাজগঞ্জের কাবারিয়াপাড়া এলাকার সলিম উদ্দিনের ছেলে মো. হান্নান মিয়ার (৩৫) বিয়ে হয়। দুই মাস আগে স্বামী হান্নান মিয়া চাকরি ছেড়ে দিয়ে স্ত্রীর বেতন দিয়ে সংসার চালাতেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঝগড়ার একপর্যায়ে হান্নান রোজিনার বুকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় হান্নান পালিয়ে যান। আশপাশের লোকজন পুলিশে খবর দিলে গতকাল বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।