একজনকে পেটাতে দেখে অন্য ছাত্রী অজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছাত্রীকে পেটানোর দৃশ্য দেখে অপর এক ছাত্রী অজ্ঞান হয়ে পড়েছে। সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শ্রেণীকক্ষে এই ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্র জানায়, শ্রেণীকক্ষে পাঠদানের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রী মাহমুদার মাথায় ও কপালে ডাস্টার দিয়ে আঘাত করেন। মনি নামের অন্য এক ছাত্রী এ দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলে। আহত ছাত্রী মাহমুদা জানায়, শ্রেণীকক্ষের পেছন থেকে এক ছাত্রী তাকে ডাক দিলে প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে ডাস্টার দিয়ে তার মাথায় ও কপালে আঘাত করেন। আহত মাহমুদার বাবা ফারুক বেপারি জানান, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেছেন তিনি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসের মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শ্রেণীকক্ষে মাহমুদা অমনোযোগী থাকার কারণে রাগের মাথায় এমন ঘটনা ঘটেছে।’