একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় খাইরুল হাওলাদার (৩০) নামের এক ব্যক্তিকে গাঁজা বিক্রি ও বহনের দায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এ সাজা দেন। খাইরুলের বাড়ি কাঁঠালিয়া শহরের লঞ্চঘাট এলাকায়। ইউএনও বলেন, উপজেলা পরিষদ এলাকা থেকে গাঁজাসহ খাইরুল হাওলাদারকে আটক করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।