প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে শিশু ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।গতকাল সোমবার বেলা দুইটায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহির আলী হাজীগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের জহিরুল হককে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেন।মামলার এজাহারে জানা যায়, ২০০৭ সালের ১৫ জুন সন্ধ্যায় নয় বছর বয়সের এক শিশু প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে জহিরুল হক তাকে ধর্ষণ করে। মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি সাইদুল ইসলাম, গোলাম মর্তুজা, শারমিন সিদ্দিকা ও বিবাদীপক্ষে ছিলেন সেলিম আকবার।