একজনের জন্য ১১ জন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষার্থী একজন। ওই পরীক্ষার্থীর জন্য ১১ জন কর্মকর্তা-কর্মচারী তিন ঘণ্টা দায়িত্ব পালন করেন। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জনতা উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল ওই পরীক্ষাকেন্দ্রে কম্পিউটার শিক্ষা বিষয়ে পরীক্ষা দেয় বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের বাণিজ্য বিভাগের ছাত্র মাহফুজুর রহমান। তার জন্য কেন্দ্রসচিব, সহকারী কেন্দ্রসচিব, হল সুপার, কক্ষ পরিদর্শক, পুলিশ ও কর্মচারীসহ ১১ জনকে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। জনতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ধরমপাশা-১ কেন্দ্রের কেন্দ্রসচিব আবু সিদ্দিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরীক্ষার্থী মাত্র একজন হলেও ১১ জনকেই পুরো তিন ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়েছে।