প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেঙ্কারির দুই মামলায় যমুনা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ও প্রাইম ব্যাংকের মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপক মোজাম্মেল হোসেনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন অবকাশকালীন চেম্বার বিচারপতি।
গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি নিয়ে মোজাম্মেল হোসেনের জামিন স্থগিত করে এ আদেশ দেন।