প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মো. মিলন ডাকুয়া (৩২) নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মাহবুবুর রহমান তাঁকে এই দণ্ডাদেশ দেন। মিলনের বাড়ি উপজেলার চরচন্দ্রাইল গ্রামে।