একজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির (১১) এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অপরাধে মো. আলী মোহন (৫৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার। সাজাপ্রাপ্ত আলী মোহনের বাড়ি উপজেলার নওপাড়া গ্রামে। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।