একজনের পরিচয় পাওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বাগবাড়ী এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সেফহোমে আশ্রিত ১১ জনের মধ্যে একজনের পরিবারের খোঁজ মিলেছে বলে দাবি করা হচ্ছে। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়।
গতকাল বুধবার প্রথম আলোয় ‘ফিরতে উন্মুখ ১১ মুখ’ শিরোনামে সচিত্র একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর কুড়িগ্রামের নাগেশ্বরী সমাজসেবা কার্যালয় থেকে জানানো হয়, ১১ জনের মধ্যে একজনের পরিবারের সন্ধান মিলেছে।
এ খবর সেফহোমে পৌঁছালে সবার মুখে হাসি ফুটে ওঠে। অন্তত একজনের হলেও পরিবারের খোঁজ পাওয়া গেছে সেই ঘটনায় তারা সবাই খুশি।