একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদী-ঢাকা রেললাইনের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় গতকাল সোমবার ট্রেনে কাটা পড়ে এনামুল হোসেন (২৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনামুল বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রেন বেলা পৌনে একটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে পৌঁছায়। তখন রেললাইন পার হওয়ার সময় এনামুল ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।