একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুর্শিদাবাদের হলদিবাড়ি পীরের ওরস ও ওয়াজ মাহফিল অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গত সোমবার (১ ফেব্রুয়ারি) সুলতান মাহমুদ আনসারী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাঁর লাশ দেশে পৌঁছেছে। সুলতান মাহমুদ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চামটাহাট এলাকার বাসিন্দা। সুলতানের ছেলে আমিন মাহমুদ বলেন, ‘শুনেছি সেখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে।’ পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি|