একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ারী এলাকার একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কমপ্রেসর বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছেন। তাঁর নাম পারুল আক্তার (৬৫)। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। গত ২৮ আগস্ট পারুল আক্তারের নাতি ফাহিম শিকদার (১৪) মারা যায়। ফাহিম পুরান ঢাকার অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ফয়সাল শিকদারের ছেলে। ২৭ আগস্ট টিপু সুলতান রোডের চারতলা বাড়ির তৃতীয় তলায় ফয়সাল শিকদারের ফ্ল্যাটে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফয়সালের মা পারুল ও তাঁর ছেলে ফাহিম গুরুতর আহত হন।