প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শ্রীপুর উপজেলা সদরের হোগলডাঙ্গা গ্রামে গতকাল রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আবদুল গফুর মোল্লার ছেলে। খুলনায় একটি পাটকলে কর্মরত মনিরুল ছুটিতে বাড়িতে এসেছিলেন। গতকাল সকাল থেকে বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ছিল না। এ সময় তিনি বাড়ির বিদ্যুৎ সরবরাহের প্রধান সুইচ বন্ধ না করেই ঘরের ভেতর একটি বৈদ্যুতিক সুইচ লাগাচ্ছিলেন। হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাগুরা প্রতিনিধি