একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় গতকাল মঙ্গলবার আনোয়ার হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। উপজেলার আজিমনগর রেলস্টেশনের মাস্টার নাজমুল হুদা জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আজিমনগর রেলস্টেশনে রেললাইন পার হচ্ছিলেন আনোয়ার।এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ৭৬৯ নম্বর ধূমকেতু আন্তনগর ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তিনি দীর্ঘদিন ধরে লালপুর স্টেশন এলাকায় বসবাস করছিলেন। তবে তাঁর স্থায়ী ঠিকানা জানা
যায়নি।