একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রামে ধান মাড়াইয়ের কলের সঙ্গে গায়ের চাদর জড়িয়ে দীনেশ চন্দ্র বর্মন (৩৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তি উপজেলার বাঁশো গ্রামের মৃত কেতু চন্দ্র বর্মণের ছেলে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে ধান মাড়াইয়ের কল নিয়ে বাড়ি থেকে বের হন দীনেশ। থালতা মাজগ্রাম ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় গিয়ে মাড়াইয়ের কাজ শুরু করেন। একপর্যায়ে তাঁর গায়ের চাদর কলে জড়িয়ে যায় এবং গলায় ফাঁস লাগে। এতে তাঁর মৃত্যু হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির স্বজনেরা সেখান থেকে লাশটি নিয়ে গেছেন।