প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চারুবালা চক্রবর্তী (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে শ্যামগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতে একই গ্রামের চারুবালা ও প্রবাসী সোলায়মান মিয়ার ঘরে চুরি হয়। এ সময় চোরেরা দুই ঘর থেকে টাকা ও স্বর্ণালংকারসহ ৩৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, সিঁধ কেটে চোরেরা ঘরে ঢুকে ওই টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। চোরের দেওয়া চেতনানাশকে চারুবালার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চারুবালার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।