প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্পিরিট পানে অসুস্থ লাফু জোয়ার্দ্দার (৪৫) নামের এক ব্যক্তি গতকাল শুক্রবার মারা গেছেন। লাফু উপজেলার মুসলিমনগর গ্রামের বাসিন্দা ছিলেন। এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় স্পিরিট পান করে অসুস্থ হন লাফু। স্থানীয়ভাবে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে গতকাল তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লাফুকে মৃত ঘোষণা করেন।