প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর তিন খুনের মামলায় বোরহান উদ্দিন (৩০) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ম মো. সাঈদ গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ আগস্ট বিকেলে জেলার হোসেনপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই সোহরাব উদ্দিনের স্ত্রী নাজমা আক্তার (৩০), তাঁদের দুই সন্তান শাহজাহান মিয়া (৮) ও শাহ পরানকে (৫) পিটিয়ে হত্যা করেন বোরহান। এ ঘটনায় ওই দিন হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ রাতেই নান্দাইল থেকে বোরহানকে গ্রেপ্তার করে।