একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে এক কৃষককে হত্যা করার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের প্রায় নয় বছর পর গতকাল রোববার এ মামলার রায় দেওয়া হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১–এর বিচারক মোহাম্মদ আবদুর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চানফর ভূঁইয়া (৫৮) আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহিন ভূঁইয়া (৩৫) নিকলী উপজেলার দামপাড়া গ্রামের বাসিন্দা। এ সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ২০০৮ সালের ১৯ এপ্রিল জেলার নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া গ্রামের কৃষক আবদুল আজিজকে (৪৫) বল্লমের আঘাতে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন।