একজনের মৃত্যুদণ্ড আরেকজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় শাহনাজ বেগম হত্যা মামলার আসামি মামুন ওরফে রানাকে মৃত্যুদণ্ড ও তাঁর স্ত্রী পারুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আর মাসউদ গতকাল বুধবার সকালে এ রায় ঘোষণা করেন।মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ জুলাই দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামে পুলিশের উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগমকে হত্যা করা হয়। এসআই ময়নালের বাসার ভাড়াটিয়া ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বাসিন্দা রানা ও তাঁর স্ত্রী পারুল বেগম হাতুড়ি ও বালিশচাপা দিয়ে শাহনাজকে হত্যা করেন। এরপর তাঁরা ওই বাসার স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যান। ওই দিন এসআই ময়নাল দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পরে পুলিশ রানা ও পারুলকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ফেনীর দাগনভূঞা থেকে স্বর্ণালংকার ও অন্যান্য জিনিস উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তা ২০১১ সালের ২২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।