একজনের মৃত্যুদণ্ড চারজনকে ৬০ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার কেরানীগঞ্জে নয় বছরের শিশু অনামিকা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে ৬০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। আদালত দুটি ধারায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা জরিমানা করেন।মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন মানিকগঞ্জের গড়পাড়া গ্রামের মো. মানিক (২৫)।কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জনি ঘোষ, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম মুন্সি ও আলাউদ্দিন। তাঁরা সবাই কেরানীগঞ্জের বাসিন্দা।নিহত অনামিকা কেরানীগঞ্জের নগরদা শিকারিটুলা গ্রামের সুধারাম ঘোষের মেয়ে। সে কেরানীগঞ্জের প্যাসিফিক কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।মামলার বিররণে জানা যায়, আসামিরা শিশু অনামিকাকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। আদালত ২২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন।