একজনের মৃত্যুদণ্ড চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জের মনিরুল আমিন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর ভারপ্রাপ্ত বিচারক মো. মনজুরুল হক খান গতকাল সোমবার এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন বালাগঞ্জের পীরপুর গ্রামের গেন্দু মিয়া। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন একই গ্রামের আবদুর রহিম, তাঁর স্ত্রী হাওয়ারুন্নেছা, আবদুল কাদির ও ছিলিক মিয়া। দণ্ডপ্রাপ্তদের মধ্যে গেন্দু মিয়া ও হাওয়ারুন্নেছা পলাতক।