প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ফয়েজ হত্যা মামলায় দেলোয়ার হোসেন নামের এক যুবককে যাবজ্জীবন, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল সোমবার জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিন উল্লাহ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জননিরাপত্তা ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, ২০০৮ সালের ২৪ জুন ফটিকছড়ির আবদুল্লাহপুর গ্রামে কৃষক ফয়েজ আহমদ ওরফে বাছা মিয়াকে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন, দুইজনকে খালাস দেন বিচারক। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
খালাস পাওয়া দুই আসামি হলেন নিহতের স্ত্রী কুলসুমা খাতুন ও নুরুল আলম। পারিবারিক কলহের জের ধরে ফয়েজ আহমেদকে কুপিয়ে হত্যা করা হলে তাঁর মা মাসুদা খাতুন বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।