একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে পাঁচ বছরের এক শিশু অপহরণের মামলায় আদালত একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেওয়া হয়। একই রায়ে খালাস দেওয়া হয়েছে মামলায় অভিযুক্ত অপর ১১ জনকে।গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক লুৎফা বেগম এ রায় দেন। এ সময় দণ্ডিত ও খালাস পাওয়া আসামিদের সবাই পলাতক ছিলেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাব্বি মিয়া সদর উপজেলার ফতুল্লার রামারবাগ এলাকার আবদুল খালেকের ছেলে।মামলার বিবরণীতে জানা যায়, ফতুল্লার রামারবাগ এলাকার সাবিহা বেগমের পাঁচ বছরের শিশুসন্তান তুষারকে ২০০৩ সালের ২৪ জানুয়ারি প্রতিবেশীরা অপহরণ করেন। পরে অপহরণকারীরা তুষারের মুক্তিপণ দাবি করে সাবিহাকে ফোন করেন। একপর্যায়ে সাবিহা ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে ১২ জনকে অভিযুক্ত করা হয়। তাঁরা হলেন: সাবিহার বাড়ির প্রতিবেশী আবদুল খালেক, তাঁর ছেলে রাব্বি, মা জোবেদা বেগম, শফিকুল ইসলাম, মোতালিব, আবদুল করিম, পারুল, নাজমা, মোশাররফ, সাইদুল, গফুর ও অজ্ঞাতপরিচয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তুষারকে উদ্ধার করে।