একজনের হলফনামায় আরেকজনের তথ্য!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া এক মেয়র পদপ্রার্থীর হলফনামায় আরেকজনের তথ্য পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে পৌরসভাটির জাতীয় পার্টির (জাপা) মনোনীত মেয়র পদপ্রার্থী আয়নাল হক মিয়ার হলফনামায় আওয়ামী লীগের প্রার্থীর তথ্য দেওয়া আছে।
সখীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ওয়েবসাইটে বিষয়টি যাচাই করে এ তথ্য সংশোধন করা হবে।
গতকাল রাতে ওয়েবসাইটে দেখা যায়, পৌরসভাটির সব প্রার্থীর তথ্য দেওয়া রয়েছে। তবে সেখানে আয়নাল হকের হলফনামার লিঙ্কে ক্লিক করলে আওয়ামী লীগের প্রার্থী আবু হানিফ আজাদের হলফনামা পাওয়া যায়।