একটি অপশক্তি পরিবেশ অস্থিতিশীল করতে চাইছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, জনগণের ভোট ছাড়াই নির্বাচনে যাঁরা খয়রাতি এমপি হয়েছেন তাঁরা নারায়ণগঞ্জের পরিবেশের পাশাপাশি আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তিকে নষ্ট করছেন। একটি অপশক্তি অপরাজনীতির মাধ্যমে নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করে তুলতে চাইছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেটে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে আনোয়ার হোসেন এসব কথা বলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের ক্যাডার শীর্ষস্থানীয় সন্ত্রাসী জহিরুল ইসলাম ওরফে ক্যাঙ্গারু পারভেজ গুমের মামলায় নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহামঞ্চদ আলী রেজা উজ্জ্বলসহ সাতজনকে আসামি করার প্রতিবাদে যুবলীগের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। আহাম্মদ আলী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই।