রিনা নামের শিশুটির বয়স ১৪। ২০০৩ সালের ২০ ডিসেম্বর কোতোয়ালি থানার পুলিশ শিশুটিকে অপরাজেয়-বাংলাদেশ পরিচালিত শিশু উন্নয়ন কেন্দ্র মতিঝিলে পাঠায়। রিনা তার ঠিকানা বলতে পারছে না। সে প্রাথমিকভাবে থেলাসেমিয়ায় আক্রান্ত ছিল। থেলাসেমিয়ার চিকিৎসা দিতে গিয়ে জানা যায়, সে ব্লাড ক্যানসারে আক্রান্ত। অপরাজেয়-বাংলাদেশ তার চিকিৎসার খরচ চালিয়ে আসছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। রিনার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অনেক টাকার দরকার। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের ওয়ার্ড নম্বর ৩৯, বেড নম্বর ০২-এ ভর্তি আছে। এতিম শিশুটিকে বাঁচানোর জন্য সমাজের হূদয়বান মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা কামনা করা হচ্ছে। সাহায্য পাঠানোর ঠিকানা: অপরাজেয়-বাংলাদেশ ইনডাউমেন্ট ফান্ড, হিসাব নম্বর: ০১-১২৪৬৯৯২-১৭, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ধানমন্ডি শাখা। বিজ্ঞপ্তি।