একটি ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপো-রেশন নির্বাচনে একটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। এ জন্য প্রাথমিকভাবে ২ নম্বর ওয়ার্ডকে বাছাই করা হয়েছে। নির্বাচন কমিশন সিলেটসহ চারটি সিটি করপোরেশনের অন্তত একটি করে ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়।সিলেটে জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রথম আলোকে জানান, সিলেটের ২৭টি ওয়ার্ডের মধ্যে তুলনামূলক ছোট হচ্ছে ২ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডটির অবস্থানও সিটি করপোরেশনের মধ্যবর্তী স্থানে। তাই প্রাথমিকভাবে ২ নম্বর ওয়ার্ডকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য বাছাই করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে প্রায় পাঁচ হাজার ভোটার। এর মধ্যে পুরুষ তিন হাজার ৫২১ জন ও দুই হাজার ৭৬২ জন নারী। ভোটকেন্দ্রের সংখ্যা তিনটি।