একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাকলিয়া রাহাত্তার পুল কমার্শিয়াল ইনস্টিটিউট ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন তরুণ ওই কেন্দ্রে ঢোকার চেষ্টা করে। কিন্তু পুলিশের বাধার মুখে তারা ঢুকতে পারেনি। আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ তখন ঘটনাস্থলের অদূরে উপস্থিত ছিলেন ।

ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী ও সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের একজন সদস্য জানিয়েছেন, সকাল ১০টার পর ৮-১০ জন তরুণ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই কেন্দ্রে ঢোকার চেষ্টা করে। সেখানে দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। এ সময় সেখানে দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই যুবকদের সবার গলায় হাতি প্রতীকের কার্ড ঝুলছিল।

ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গাজী গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, কয়েকজন তরুণ পটকা ফুটিয়ে জোর করে ঢোকার চেষ্টা করেছিলো। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। সাময়িক উত্তেজনা তৈরি হলেও ভোটগ্রহণ বন্ধ হয়নি।