প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে এক সেমিনারে আলোচকেরা বলেছেন, একটি গোষ্ঠী ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করে চলেছে।
গতকাল বুধবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উলামায়ে দেওবন্দ এবং মহান স্বাধীনতাযুদ্ধে মাদানী (র.)-এর অবদান’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশের ইসলামী গবেষণা পরিষদ ও শায়খুল হিন্দ বিশ্ব শান্তি ফোরাম যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এর আগে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উলামায়ে দেওবন্দ বইয়ের মোড়ক উম্মোচন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
সেমিনারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল সাইয়্যেদ মাহমুদ আস’আদ মাদানি প্রমুখ বক্তব্য দেন।
সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।