একটি ঘটনা দেশের সুনাম নষ্ট করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকিয়া আফজাল
রোকিয়া আফজাল

বহু বছরের চেষ্টায় বাংলাদেশের নারীরা এতদূর এগিয়েছেন। নারীর ক্ষমতায়নে, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে নারীর কারণেই। কিন্তু এই একটি ঘটনা আমাদের এত বছরের সুনাম নষ্ট করে দিল। পুলিশ এই সাহস কোথা থেকে পাচ্ছে? এখনই যদি তাদের বিচার করা না যায়, তাহলে এটা চলতেই থাকবে। পয়লা বৈশাখে নারীরা হামলার শিকার হয়েছেন। যারা অন্যায় করেছিল পুলিশ তাদের এখনো ধরতে পারেনি। বাংলাদেশে মন্ত্রিপরিষদে নারী আছেন, নারী সাংসদও আছেন। শুধু বললেই হবে না নারীরা বড় বড় অবস্থানে আছেন। তাঁদের দায়িত্ব নিতে হবে। পুলিশ বাহিনীতে আরও নারী সদস্য বাড়াতে হবে।