একটি চুরি ও পুলিশের তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরে ২২ এপ্রিলের একটি চুরির ঘটনায় পুলিশ নির্বিচারে নিরীহ ও নিরপরাধ তরুণদের গ্রেপ্তার ও নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার পর্যন্ত পুলিশ চুরির সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে।চুরির ঘটনাটি ২২ এপ্রিল রাতে সাতক্ষীরা শহরের সরকারপাড়ায় সাতক্ষীরা আদালতের বিচারিক হাকিম তরুণ বাছাড়ের বাসায় ঘটে। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার হওয়া তরুণদের মধ্যে চুরির সঙ্গে কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তাদের মধ্যে দু-একজন নিরপরাধ হলেও হতে পারে।নিরীহ ছেলেদের গ্রেপ্তার করে হয়রানি ও নির্যাতন চালানোর প্রতিবাদ এবং এসব ঘটনার প্রতিকার চেয়ে গত শুক্রবার এলাকাবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মহাপুলিশ পরিদর্শক ও সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। সাতক্ষীরা সদর থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, ২২ এপ্রিল রাত ১১টার দিকে তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক একটা ৩৮ মিনিটে হঠাৎ ঘুম ভেঙে গেলে তাঁর স্ত্রী দেখেন তাঁর মাথার কাছে রাখা ভ্যানিটি ব্যাগ নেই। ব্যাগে তিন লাখ ৩০ হাজার টাকা দামের স্বর্ণালংকার ছিল। ২৩ এপ্রিল সকাল নয়টার দিকে সাতক্ষীরা সদর থানায় এ ঘটনায় মামলা হয়। মামলায় কাউকে আসামি কিংবা সন্দেহ করা হয়নি।নাম প্রকাশ না করার শর্তে শহরের কয়েকজন বাসিন্দা জানান, শহরে দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে। পুলিশ অধিকাংশ চুরির ঘটনা উদ্ঘাটন করতে পারেনি। কিন্তু ২২ এপ্রিলের চুরির পর পুলিশের তৎপরতা সবাইকে অবাক করেছে। সাতক্ষীরা শহরের সরকারপাড়া ও রাজারবাগান এলাকার বাসিন্দা মুন্সি ইমাদউদ্দিন, বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের নাট্যকার একোব্বর হোসেন, মীর্জা মনিরুজ্জামান ও মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া বিপ্লব ভট্টাচার্য, মিন্টু সরকার ও আহছানউল্লাহ এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। সোনা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মিন্টু বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট পড়ান। আহছানউল্লাহ খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্র।মুখ্য বিচারিক হাকিম মো. শহীদুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার বিপ্লব ও মিন্টুসহ আটজন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আহছানউল্লাহকে শুক্রবার গ্রেপ্তার করায় তাঁর রিমান্ড আবেদন জানানো হয়নি।বৃহস্পতিবার জেলা জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কয়েকজন বক্তা বলেন, সরকারপাড়ার চুরির ঘটনায় পুলিশ কয়েকজন নিরীহ মানুষকে গ্রেপ্তার করে আতঙ্ক সৃষ্টি করছে। এভাবে নিরীহ মানুষ গ্রেপ্তার করা বন্ধ করতে হবে।মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক তপন কুমার সিংহ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। তাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। নির্দোষ ব্যক্তিরা ছাড়া পাবে। কয়েকজনের বিরুদ্ধে চুরির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।