প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আপাতত থাকছে না। এটি নিষ্ক্রিয় থাকবে, বিলুপ্ত হবে না। তবে ট্রাইব্যুনাল-১ যথারীতি বহাল থাকবে।
আইন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের কার্যক্রম কমে যাওয়ায় সরকার একটি ট্রাইব্যুনাল আপাতত নিষ্ক্রিয় রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আইন মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্রগুলো বলছে, ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানকে হাইকোর্টে ফিরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা চলছে। সে ক্ষেত্রে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদে পরিবর্তন হতে পারে।