একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিভিন্ন পদে লিখিত পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পদের লিখিত পরীক্ষা আজ শুক্রবার সকাল নয়টা ৩০ মিনিটে এবং কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী ও মাঠ সংগঠক পদের লিখিত পরীক্ষা একই দিন বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও মোহাম্মদপুর মহিলা কলেজে অনুষ্ঠিত হবে।পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য www.rdcd.gov.bd ও www.brdb.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তথ্য বিবরণী।