একটি বৈঠকেও অংশ নেননি চয়ন ইসলাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য চয়ন ইসলাম। এ কমিটির একটি বৈঠকেও সরকারি দলের এই সাংসদ অংশ নেননি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত এ কমিটির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।সংসদের কার্যপ্রণালি বিধির ১৯৩ ধারা অনুযায়ী, কমিটির কোনো্রসদস্য পর পর দুই বা ততোধিক বৈঠকে অনুপস্থিত থাকলে ওই সদস্যকে কমিটি থেকে পদচ্যুত করার জন্য সংসদে প্রস্তাব আনা যাবে।বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী গতকাল কমিটির প্রতিবেদন উত্থাপন করেন। প্রতিবেদনে দেখা যায়, এ কমিটি মোট ১২টি বৈঠক করেছে। কিন্তু কমিটির সদস্য সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদ চয়ন ইসলাম এর একটি বৈঠকেও অংশ নেননি। কমিটির আরেক সদস্য রংপুর-৪ আসনের সাংসদ টিপু মুনশি অংশ নিয়েছেন মাত্র একটি বৈঠকে।