একটি ভোটও পাননি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে গতকাল বুধবার জেলা পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে (হোসেনপুর) সদস্য পদপ্রার্থী বিএনপি নেতা আবু নাঈম কোনো ভোট পাননি। এখানে ৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাসুদ আলম।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১০৬ জন। বৈধ ভোট পড়েছে ১০৫টি। সদস্য প্রার্থী ছিলেন চারজন। এর মধ্যে মাসুদ আলম টিউবওয়েল প্রতীকে ৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদের মধ্যে মো. সোহেল বৈদ্যুতিক পাখা প্রতীকে ২৫ ভোট ও মো. মোস্তাফিজুর রহমান তালা প্রতীকে ২৩ ভোট পেয়েছেন। তবে অটোরিকশা প্রতীক নিয়ে আবু নাঈম কোনো ভোট পাননি।