একটি লাশ উদ্ধার, আরও পাঁচজনের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়ায় পদ্মার ভাঙনে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে গতকাল বুধবার সকালে জালালউদ্দিন (৩০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল এলাকায় লাশটি ভেসে ওঠে। পরে তাঁর স্বজনেরা সেখানে গিয়ে লাশটি উদ্ধার করেন। জালালের বাড়ি লৌহজংয়ের মেদেনীমণ্ডলে। গত রোববার সন্ধ্যায় মাওয়া ১ নম্বর ঘাটে পদ্মার ভাঙনে কয়েকটি দোকান নদীতে ভেঙে পড়ে। এ সময় ছয় ব্যক্তি নদীতে পড়ে নিখোঁজ হন। পাঁচজনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।মাওয়া ঘাটের ফাঁড়ি ইনচার্জ খন্দকার খালিদ জানান, অন্যরাও হয়তো মারা গেছেন। তীব্র স্রোতের কারণে লাশগুলো ভেসে গেছে। তাই দূর-দূরান্তেও খোঁজ রাখা হচ্ছে।এদিকে একটি মাত্র ঘাট দিয়ে ফেরি পারাপারের কারণে গতকালও মাওয়া-কাওড়াকান্দি ঘাটে সারা দিন গাড়ির জট লেগে ছিল। যাত্রী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন ফেরিঘাট দুটি চালু না হওয়া পর্যন্ত এই রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে। তাঁরা শিগগিরই ঘাট দুটি চালুর দাবি জানান।এ ব্যাপারে মাওয়া ঘাটের বন্দর কর্মকর্তা মহিউদ্দিন খান বলেন, নতুন ঘাট দুটির মধ্যে লঞ্চঘাটের পশ্চিম পাশের ঘাটটি দুই দিনের মধ্যে চালু করা সম্ভব হবে। আর ঋষিবাড়ির কাছে ঘাটটি চালু করতে চার-পাঁচ দিন সময় লাগবে। ঘাট দুটি চালু হয়ে গেলে সমস্যা থাকবে না।