একটি সরকারকে দুবার ক্ষমতায় আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সাংসদ আসাদুজ্জামান নূর বলেছেন, ‘কোনো সরকারের পক্ষে পাঁচ বছরে তার কাজ শেষ করা সম্ভব নয়। এ জন্য একটি সরকারকে দুবার ক্ষমতায় আনতে হবে।’গতকাল মঙ্গলবার দুপুরে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল চত্বরে নারীবান্ধব হাসপাতাল কর্মসূচিবিষয়ক দুই দিনব্যাপী স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নীলফামারীর সিভিল সার্জন শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগ রংপুরের বিভাগীয় পরিচালক শাহাদত হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, চিকিৎসক ফজলুল হক ও সেলিনা বেগম প্রমুখ।