প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানায় বিডিআরে বিদ্রোহের ঘটনায় একটি সাজার রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনের শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনের ওপর শুনানি হয়।জানা যায়, পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিচারের জন্য গঠিত চট্টগ্রামের বিশেষ আদালত চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নায়েক মো. ইব্রাহিমকে ছয় বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার রায় দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে ইব্রাহিম ২২ মে হাইকোর্টে রিট করেন। ওই দিন এর ওপর শুনানি হয়। পরদিন রাষ্ট্র পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিন শুনানি মুলতবি হয়। রিটে ইব্রাহিমের জামিনের আরজিও রয়েছে। গতকাল আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী এস এম জাকির হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।