একটি সেতুর অভাবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সেতুর অভাবে রাজবাড়ীর গোয়ালন্দ ও ফরিদপুর সদর উপজেলার ৩৫টি গ্রামের ৫০ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। একই কারণে চাষিদের কৃষিপণ্য নিয়ে ৮-১০ কিলোমিটার ঘুরে বাজারে যেতে হচ্ছে। বিপাকে পড়েছে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও।সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গোয়ালন্দের উজানচর ইউনিয়নের জামতলা ও দরাপেরডাঙ্গা এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা নদী। এ নদী পারাপারের জন্য এখানে রয়েছে একটি খেয়াঘাট। উজানচরের লোকজন দরাপেরডাঙ্গা অংশ (নদীর এপার) দিয়ে ওই ইউনিয়নের অপর অংশ এবং ফরিদপুর সদর উপজেলায় যায়। আবার ফরিদপুর সদর উপজেলার মানুষ জামতলা অংশ (নদীর ওপার) দিয়ে গোয়ালন্দে আসে। এ খেয়াঘাটটি পূর্ব উজানচর-দরাপেরডাঙ্গা সড়কের মাথায়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের প্রায় ২৫টি গ্রাম ও পাশের ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ এ খেয়াঘাটে এসে নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছে।খেয়াঘাটের মাঝি আবদুল হালিম মোল্যা জানান, সারা বছর নদীতে পানি থাকায় খেয়াই এ অঞ্চলের মানুষের একমাত্র ভরসা। তবে শীতের সময়ে পানি কিছুটা কমলেও নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই। স্থানীয় লোকজন জমা ভিত্তিতে খেয়া পারাপার শেষে ফসল দেয়, আবার যে ফসল দিতে পারে না তাকে প্রতিবার আসা-যাওয়ার জন্য চার টাকা করে দিতে হয়।উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, জামতলা-দরাপেরডাঙ্গা এলাকায় খেয়াঘাটের স্থানে জরুরি ভিত্তিতে একটি সেতু হওয়া প্রয়োজন। বিষয়টি তিনি রাজবাড়ী-১ আসনের সাংসদ কেরামত আলীকে জানিয়েছেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন।