একটি স্বপ্নের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামছুর রহমানের স্বপ্ন পূরণ হলো না। ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার স্বপ্ন ছিল তাঁর। এ জন্য বাঁধনের যেন কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখতেন সব সময়। দত্তক নেওয়া ছেলেকে নিজের ছেলের মতো যত্ন করতেন। গতকাল বুধবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের উত্তর বাঁধঘাটা মসজিদের সামনেসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় মারা যায় বাঁধন।প্রতিবেশীরা জানান, বাঁধঘাটা গ্রামের সামছুর রহমান মাত্র তিন মাস বয়সে বাঁধনকে দত্তক নেন। ছেলে না থাকায় শত কষ্টের মাঝেও বাঁধনকে পরম মমতায় লালন-পালন করছিলেন তিনি।