একটির পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের রাজউক ঝিলমিল প্রকল্পের বালুর মাঠ থেকে গত শুক্রবার উদ্ধার হওয়া জোড়া লাশের একটির পরিচয় মিলেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিচয় পাওয়া লাশটি গাজীপুর বাসস্টেশন এলাকার মুদি দোকানি মোকলেছ মিয়ার (৩২)। গতকাল রোববার মোকলেছের বাবা মো. আলী কেরানীগঞ্জ থানার পুলিশের কাছ থেকে খবর পেয়ে মিটফোর্ড হাসপাতালের মর্গে যান। সেখানে তিনি ছেলের লাশ শনাক্ত করেন। মোকলেছের স্ত্রী রোকেয়া বেগম জানান, মোকলেছ গত বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।