একটু উন্নতি হলেও এরশাদ এখনো হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এখনো হাসপাতালে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসকদের পরামর্শে এখনো তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। শুক্রবার তাঁকে কেবিনে দেওয়া হতে পারে। অর্শ (পাইলস) রোগের অবনতির কারণে শনিবার মধ্যরাতে এরশাদকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।গতকাল বৃহস্পতিবার দুপুরে এরশাদ স্বাভাবিক খাবার খেয়েছেন। বুধবার সকাল থেকে তাঁর অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার গতকাল দুপুরে হাসপাতাল থেকে বের হয়ে প্রথম আলোকে বলেন, ‘দু-এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে। অবস্থার কিছুটা উন্নতি হলেও ডাক্তাররা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।’