প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ একটি মোমবাতি জ্বালালে সেই আলো থেকে আরও অনেকেই মোমবাতি জ্বালাতে পারবে। এভাবে সবাই একটু একটু করে আলো জ্বালাতে থাকলে একদিন এই দেশটা আলোয় ভরে যাবে। রংপুরে রোটারি ক্লাব সেন্ট্রালের আয়োজনে এক কনভেনশনে গত শুক্রবার রাতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রথম আলোর উপসম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। জেলা পরিষদ মিলনায়তনে আমিনুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, রংপুর রোটারি ক্লাবের মোস্তফা সোহরাব চৌধুরী, সিদ্দিক আবু সাঈদ, মঞ্জুর আহমেদ, ফরহাদ হোসেন প্রমুখ। আনিসুল হক বলেন, মায়ের মতোই দেশকে ভালোবাসতে হবে। আমরা ভালো কাজের যদি অঙ্গীকার করি, তাহলে একদিন এই দেশ হয়ে উঠবে সোনার দেশ।