একটু একটু করে নিভে যাচ্ছে চোখের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার অভাবে স্বাধীনতাযুদ্ধে জয়ী মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদের (৭৫) দুটি চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন কোনো কাজ করতে পারেন না। অন্যের সাহায্য নিয়ে চলতে হচ্ছে।ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের আবদুল ওয়াদুদ পড়ালেখা জানেন না। দেশকে শত্রুর কবল থেকে মুক্ত করতে হলে সবাইকে লড়াই করতে হবে, তাই ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। ভারতের বিহারে প্রশিক্ষণ শেষে যশোরের চৌগাছা এলাকায় যুদ্ধ করেছেন তিনি। মুক্তিযোদ্ধা সংসদের ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন কমান্ডার আবদুল ওয়াদুদ জানান, তাঁর মাঠে চাষযোগ্য জমি নেই। টিনের একটি ঘরে বাস করেন। তিন ছেলের সবাই অন্যের খেতে কামলার কাজ করেন। নিজেও মাঠে কাজ করতেন আর মুক্তিযোদ্ধা হিসেবে যে ভাতা পান তাই দিয়ে স্ত্রীকে নিয়ে সংসার চালান। কিন্তু গত পাঁচ-ছয় মাস ধরে দূরের কিছু দেখতে পারেন না। ঝিনাইদহ চক্ষু হাসপাতালের চিকিৎসক আবদুল হালিম তাঁকে দ্রুত অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন। অন্যথায় দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে যাবে বলে জানিয়েছেন। এ অস্ত্রোপচার করতে প্রায় ১০ হাজার টাকা প্রয়োজন।