একটু মাথা গোঁজার ঠাঁই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে দলে দলে পালিয়ে আসছে রোহিঙ্গারা। ১২ ও ১৩ সেপ্টেম্বর টেকনাফের শাহপরীর দ্বীপ, বালুখালী ও কুতুপালং ক্যাম্প ঘুরে তাদের দুর্দশাচিত্র ক্যামেরায় ধরেছেন সুমন ইউসুফ। ছবি আর লেখায় বর্ণনা করেছেন তাঁর মর্মস্পর্শী অভিজ্ঞতা

প্রায় এক সপ্তাহ ধরে িময়ানমার থেকে হেঁটে সানাউল্লাহ তঁার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে িনয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ িদয়ে বাংলাদেশে এসে পৌঁছেছেন
প্রায় এক সপ্তাহ ধরে িময়ানমার থেকে হেঁটে সানাউল্লাহ তঁার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে িনয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ িদয়ে বাংলাদেশে এসে পৌঁছেছেন

ভোরবেলা ঝুমবৃষ্টিতে ভিজে মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ টেকনাফের শাহপরীর দ্বীপ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। ঘাটে ট্রলার ভেড়ার সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে দলে দলে মানুষ লাফিয়ে পড়ছে। সবার চোখে-মুখে জীবন বাঁচিয়ে আসতে পারার তৃপ্তি। কারও পেটে দানা পড়েনি প্রায় এক সপ্তাহ। স্থানীয় বাংলাদেশিরা মানুষগুলোর মুখে পানি দিচ্ছিলেন, কেউ কেউ শুকনো খাবার দিচ্ছিলেন, কেউবা টাকা।

টেকনাফের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে িবশুদ্ধ পানি সংগ্রহ করে িনয়ে যাচ্ছে এক রোহিঙ্গা শিশু
টেকনাফের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে িবশুদ্ধ পানি সংগ্রহ করে িনয়ে যাচ্ছে এক রোহিঙ্গা শিশু

মোহাম্মদ জহির তাঁর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে মংডু থেকে ১০ দিন ধরে হেঁটে বাংলাদেশ সীমান্তে শাহপরীর দ্বীপে এসে পৌঁছেছেন। সানাউল্লাহ তাঁর শতবর্ষের বৃদ্ধা দাদিকে কাঁধে নিয়ে ১৫ দিনেরও বেশি সময় ধরে হেঁটে মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়েছেন বাংলাদেশে আসার উদ্দেশ্যে।

দুপুরের তীব্র রোদে শাহপরী দ্বীপের পশ্চিম পাড়ের সৈকত ধরে হাঁটছিলাম। কোথাও কোনো জনমানব নেই। হঠাৎ চোখে পড়ল মিয়ানমার সীমান্তের পাহাড়ের পাদদেশে ধোঁয়ার কুণ্ডলী। প্রথমে ভেবেছিলাম মেঘ। কিন্তু না, জ্বলছে হতভাগা রোহিঙ্গাদের ফেলে আসা শতবর্ষের বসতভিটা, ঘরবাড়ি। ধোঁয়ার কুণ্ডলী অনুসরণ করে এগিয়ে যেতেই দেখি সাগরের তীর থেকে একদল রোহিঙ্গা তল্পিতল্পা মাথায় নিয়ে হেঁটে আসছে বাংলাদেশ সীমান্তের দিকে। কেউ কাঁধে করে নিয়ে এসেছে অসুস্থ মা, কেউ ঘাড়ে করে এনেছে নিজের আদরের সন্তানটিকে।

িময়ানমার সীমান্ত পারি িদয়ে রোহিঙ্গারা ট্রলার থেকে নেমে পানির ভেতর িদয়ে হেঁটে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে। ছবিটি টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে তোলা
িময়ানমার সীমান্ত পারি িদয়ে রোহিঙ্গারা ট্রলার থেকে নেমে পানির ভেতর িদয়ে হেঁটে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে। ছবিটি টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে তোলা

শাহপরী দ্বীপের পূর্ব পাশে একের পর এক রোহিঙ্গা-বোঝাই ট্রলার আসতে থাকল। কিছুক্ষণের মধ্যে চলে এল কোস্ট গার্ড। মাঝি কোস্ট গার্ডকে দূর থেকে দেখেই ট্রলার অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করল। কিন্তু কোস্ট গার্ড পুলিশ ট্রলারটি আটকে ফেলল। মাঝি ও পারাপারের দালাল ট্রলার থেকে লাফিয়ে প্রাণপণে পালানোর চেষ্টা করল। কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। পুলিশ দৌড়ে গিয়ে ধরে ফেলল তাদের। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের জন্য কতিপয় দুষ্টচক্র তাদের কাছ থেকে ট্রলারভাড়া বাদেও অন্যায়ভাবে টাকা, গয়না আদায় করছে অহরহ।

সখিনা, দশ দিন আগে অসুস্থ িশশুসন্তান নিয়ে পরিবারের সঙ্গে বাংলাদেশে পাড়ি জমান। বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তাঁর ঠাঁই হয়েছে
সখিনা, দশ দিন আগে অসুস্থ িশশুসন্তান নিয়ে পরিবারের সঙ্গে বাংলাদেশে পাড়ি জমান। বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তাঁর ঠাঁই হয়েছে

টেকনাফ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলাম রোহিঙ্গা ক্যাম্প দেখতে। রাস্তার দুই পাশে রোহিঙ্গা নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা দাঁড়িয়ে আছে ত্রাণের আশায়। কিছুক্ষণ পরপর পুরোনো কাপড়বোঝাই ট্রাক আসছে আর কাপড় ছুড়ে দিচ্ছে রোহিঙ্গাদের উদ্দেশে। সবাই হন্যে হয়ে সেই কাপড় সংগ্রহের চেষ্টা করছে। থ্যাংখালী এলাকায় হাজার হাজার রোহিঙ্গা খোলা আকাশের নিচেই রান্নাবান্না ও ঘর-গৃহস্থালির কাজ শুরু করে দিয়েছে। রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে। বালুখালী ক্যাম্পে ধুম পড়ে গেছে নতুন আসা রোহিঙ্গাদের ঘর বানানোর। রোহিঙ্গারা বাঁশ, প্লাস্টিক কিনে নিয়ে যাচ্ছে পরিবার নিয়ে একটু মাথা গোঁজার ঠাঁই করার জন্য।

িময়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বাসস্থানের জন্য সদ্য িনর্মিত বালুখালী ক্যাম্প
িময়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বাসস্থানের জন্য সদ্য িনর্মিত বালুখালী ক্যাম্প

কুতুপালং ক্যাম্পে শুরু হয়ে গেছে বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গা নিবন্ধনের কাজ। হাজার হাজার রোহিঙ্গা নারী, পুরুষ অপেক্ষা করছে হাতের আঙুলের ছাপ দিয়ে পরিচয়পত্র গ্রহণের জন্য। মিয়ানমার থেকে আসা নতুন রোহিঙ্গারা কুতুপালং ক্যাম্পের শেষ মাথায় বসত স্থাপন শুরু করেছে। পুরো ক্যাম্পে সদ্য সীমান্ত পেরিয়ে আসা রোহিঙ্গাদের ব্যস্ত সময় কাটছে নিজেদের বাসস্থানের ব্যবস্থা করতে। অনেকে আবার ঘর বানানোর যথেষ্ট পরিমাণ অর্থ নেই বলে স্কুলের ছাউনির নিচে বসে আছে নিরুপায় হয়ে।

িময়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে তালিকাভুক্তি করা হচ্ছে। ছবিটি কুতুপালং ক্যাম্প থেকে তোলা
িময়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে তালিকাভুক্তি করা হচ্ছে। ছবিটি কুতুপালং ক্যাম্প থেকে তোলা