একতরফা নির্বাচনের রেলগাড়িটা থামাতে বলেছি: ড. কামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, একতরফা নির্বাচনের যে রেলগাড়িটা চলছে, সেটা আমরা থামানোর কথা বলেছি।
জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে নাগরিক সমাজের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। গণফোরামের সভাপতি কামাল হোসেন ছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিরুল রেজা চৌধুরী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক।
বৈঠক সম্পর্কে কামাল হোসেন বলেন, সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে জাতিসংঘের চেষ্টা অব্যাহত থাকবে।
শাহদীন মালিক বলেন, জাতিসংঘ সবার অংশগ্রহণে নির্বাচন দেখতে চায়। সারা দুনিয়াও এটা চায়। উনারা বলেছেন, নিউইয়র্ক থেকে তাঁরা কোনো ফর্মুলা নিয়ে আসেননি। পরিস্থিতি নিয়ে তাঁরা সবার সঙ্গে আলোচনা করতে এসেছেন।