একতার ২৭ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম এবং কিশোরগঞ্জের প্রধান নাট্য সংগঠন ‘একতা নাট্যগোষ্ঠী’ গত বৃহস্পতিবার তাদের ২৭ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। স্থানীয় শিল্পকলা অ্যাকাডেমী হলে আলোচনা, নৃত্য পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়। পরে আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক নাসির উদ্দিন ফারুকী, শরীফ সাদী, নারীনেত্রী মায়া ভৌমিক, খালেদা বেগম, সংগঠনের প্রতিষ্ঠাতা মানস কর, সংগঠনের সাধারণ সম্পাদক মানব কর প্রমুখ।