একদলীয় নির্বাচন দিলে দেশবাসীকে নিয়ে প্রতিহত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার যদি দেশে একদলীয় আগাম জাতীয় সংসদ নির্বাচন দেয়, তা হলে ওই প্রহসনের নির্বাচন দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। বিএনপি থাকতে দেশে একদলীয় কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।তিনি গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে স্থানীয় মমিন উল্যাহ রেজি. প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, আজকে সংসদ অকার্যকর, সংসদকে একদলীয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিরোধী দলবিহীন সংসদে একের পর এক বিল পাস করা হচ্ছে।সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মমিন উল্যাহ। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক, সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিএনপি নেতা মাহবুবুল হক, আমিন উল্যাহ, উপজেলা যুবদলের সভাপতি মির্জা মোস্তফা, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন প্রমুখ।জয়নুল আবদিন ফারুক বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। সংবাদপত্র ও মিডিয়াকে নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র চলছে।