একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে গুপ্তহত্যা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী অপহরণ, গুপ্তহত্যা ও ভিন্নমত দমনের মাধ্যমে একদলীয় শাসন কায়েমের অপচেষ্টায় দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। মেহেরপুর সদর জেলা শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের অপহরণ ও গুপ্তহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।